রিটার্ন ও রিপ্লেসমেন্ট নীতি

আমরা সবসময় চেষ্টা করি আপনার হাতে নির্ভুল ও ভালো মানের পণ্য পৌঁছে দিতে। তারপরও কোনো কারণে পণ্য ক্ষতিগ্রস্ত বা আপনার প্রত্যাশার সঙ্গে মিল না হলে চিন্তার কিছু নেই। আমাদের রয়েছে সহজ ও ঝামেলাহীন রিটার্ন ও রিপ্লেসমেন্ট প্রক্রিয়া।

নিয়মাবলী:

  1. ডেলিভারি পাওয়ার ৭ দিনের মধ্যে আমাদের জানাতে হবে।
  2. পণ্য অবশ্যই ব্যবহার করা হবে না, ট্যাগ ও প্যাকেজিং অক্ষত থাকতে হবে।
  3. যদি কোনো ফ্রি গিফট থাকে, সেটিও ফেরত দিতে হবে।
  4. আমাদের টিম যাচাই করার পর রিটার্ন/রিপ্লেসমেন্ট কার্যকর হবে।
  5. স্টকে থাকলে রিপ্লেসমেন্ট দেওয়া হবে; না থাকলে পুরো টাকা ফেরত পাবেন।
  6. ডেলিভারি চার্জ ও COD চার্জ ফেরতের আওতায় পড়বে না।

যাদের কুরিয়ার রেটিং ৮০% এর নিচে:

  • তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং পণ্যের মূল্য advance দিতে হবে।
  • যারা advance payment করবে, যদি পণ্যতে কোনো সমস্যা থাকে, তাহলে এক্সচেঞ্জ করা হবে, এবং যদি এক্সচেঞ্জ না সম্ভব হয়, তাহলে ৭ দিনের মধ্যে পুরো টাকা ফেরত দেওয়া হবে।

রিটার্ন/রিপ্লেসমেন্টের কারণ

  • পণ্য ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ।
  • ভুল সাইজ পাঠানো (যদি ইনভয়েসে উল্লেখিত সাইজ এবং ডেলিভারির সাইজ না মেলে)।
  • রঙের পার্থক্য।
  • প্রিন্টে ভুল (ডিজাইন মিসম্যাচ, ভুল প্লেসমেন্ট ইত্যাদি)।
  • ভুল পণ্য পাঠানো।

রিটার্ন প্রক্রিয়া

  • ডেলিভারি পাওয়ার ৭ দিনের মধ্যে আমাদের হটলাইনে কল করুন: +8801622884218, অথবা poshakbarib@gmail.com এ ইমেইল করুন, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন।
  • পণ্য সংগ্রহ ও যাচাইয়ের পর, যদি রিটার্ন বৈধ হয়, আমরা নতুন পণ্য প্রদান করব বা রিফান্ড করব।
  •  

রিফান্ড নীতি

  • রিটার্ন যাচাই শেষে রিফান্ড প্রক্রিয়া শুরু হবে।
  • স্টকে না থাকলে পুরো টাকা ফেরত পাবেন।
  • ডেলিভারি চার্জ ও COD চার্জ ফেরতযোগ্য নয়।
  • COD অর্ডারের ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়।
  • অনলাইন পেমেন্ট (কার্ড, মোবাইল ব্যাংকিং, ব্যাংক ট্রান্সফার) হলে সেই মাধ্যমেই টাকা ফেরত দেওয়া হবে।
  • প্রযুক্তিগত কারণে যদি টাকা দ্বিগুণ কেটে যায়, অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে।
  • রিফান্ড সাধারণত ৭–১০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন হবে।
  • যদি রিফান্ড না পৌঁছায়, আমাদের ইমেইল করুন:
  • poshakbarib@gmail.com